ফেসবুক , তোরই জন্য আজকে লিখতে এলাম পদ্য,
(আইডিয়াটা মাথায় এল সদ্য),
উনিশ দিনের প্রোফাইলে উনিশ হাজার দোস্তি,
(ভেবেছিলাম এমনি হবে মস্তি),
আপলোডিত ছবি আর উপচে পড়া 'লাইক',
(পরিশ্রমটা নয় যদিও কায়িক),
দামড়া হাতে মাউস ধরে ছোট্ট একটা ক্লিক,
(কিম্বা ইহার উল্টোটিও ঠিক),
তবু রে ভাই এমন কপাল ফাটা,
(ভালো কমেন্ট দিলেও খাচ্ছি উল্টোপাল্টা চাটা),
হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছ দোস্তি করার সুখ,
( ঢপের চপের অনলাইনে- দুরন্ত ফেসবুক) ||
নাহয় একটা কথা বলি না থাকলে বাধা,
(ক্ষ্যামা দেবেন দাদা),
ছেলেদেরকে শোনাই একটু মরালিটির গান,
(বিশেষ করে যারা পোলাপান),
[জানি] ভালোই লাগে কমেন্ট করতে মহিলাদের পোস্টে,
(দাঁতের সাথে ইচ্ছাটুকু ঘষটে),
দেখলে ছবি তিড়িং করে রোমিওতুতো মনটা,
(কেই বা জানে তিড়িং করে কোনটা),
ফেসবুকি ভাই, একবার তো সত্যি কথা লেখ,
(নাহয় ঠেকায় পড়েই শেখ,)
সব মেয়েরাই সুন্দরী, বেশ, অতি চমৎকার,
(কমেন্টগুলোও ঝিংকু চমকদার),
তাই বলে ভাই একটু সত্যি বল,
(নইলে মরি গলায় আটকে জল) ||
সবাই নাহয় নূরজাহান কিম্বা ক্লিওপেট্রা
(এবং এটসেট্রা,এটসেট্রা,এটসেট্রা),
তাই বলে কি মিথ্যে করে টুসকি দিতে আছে?
(নিজের বিচার নিজের নিজের কাছে,)
ওরে পাগল, ভাল কথা ছিদ্র খুলে শোন,
('সুন্দরী' নয়, 'সুন্দর' বল মন)|
এত কথার পরেও যদি নাহয় বোধোদর,
(আর কি বলি, ফেসবুকেরি জয়);
এবার তবে দিয়ে গেলাম শেষ সাবধানবাণী,
(কত তোমরা শুনবে, সেটা ভালো করেই জানি,)-
ভদ্রসভ্য কথার যেন না হয় হাঁড়ির হাল,
(ভুলেও যেন বোলো না কো- "সুন্দরী না ..."!) ||||
Jani tumi bhalo e jano,ami chhoto lok.
ReplyDeleteAgroho nie tai porte elam,
Tomar lekha blog
Tai boli bhai,pore tomar poddo,
Ekta kathai bolte pari-
Bondhu tumi anoboddo!!!!
THANX A LOT FOR THIS NICE POETIC COMMENT
Deletechalie jao---tomar (lekhar) haat,
ReplyDeleteamra evabei aro poddo pete chaaaiiiii........
thanx for the ambiguous reply. he he he.
Delete