একটি ব্যর্থ প্রেমের কবিতা
শপিংমলে, পিজ্জাহাটে,
বেলুড় কিম্বা বালুরঘাটে,
লোকাল বাসে, কলেজ মাঠে,
কিম্বা পাড়ার পুকুরঘাটে,
সঙ্গে থাকিস ইয়ার।
নকল সোনা, নকল হীরা,
গয়নাপরা সুন্দরীরা,
অল্টো চেপে আসছে মীরা,
পাশের বাড়ির পাকড়াশিরা,
লাগছে হেভি ফিয়ার।
দেখতে মীরা ভালোর দিকেই,
গায়ের রংটা কালোর দিকেই,
ফিগারটা জাঁকালোর দিকেই,
তিড়িং করা হৃদয়টিকেই
নিয়ে যত লাফড়া।
ব্র্যান্ডেড গুডস ভালোই বাছে,
বল-ড্যান্সটাও ভালোই নাচে,
তবু বলব, ওদের কাছে,
রোটি আছে, মকান আছে,
কম
রয়েছে কাপড়া।
বল না বন্ধু, কি যে করি!
আড়ালপানে এক পা সরি-
ওড়নাটাতে চুমকি জরি;
বন্ধু রে, তোর পায়ে ধরি,
“
আমার কথা বল না ওকে দাদা।“
যেই বলেছি এই কথাটা,
(এমনি আমার কপাল ফাটা),
পটিয়ে নিয়ে ঘটনাটা,
মীরার সাথে দিল হাঁটা
শুয়ার, হারামজাদা!
No comments:
Post a Comment